BB Senior Officer Job Circular 2026


বাংলাদেশ ব্যাংক সমন্বিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: সিনিয়র অফিসার (সাধারণ) পদে ৯০৩ জন নিয়োগ, ১১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, আবেদন শেষ ২১ জুন ২০২৬।

Establish a premium banking career through Bankers' Selection Committee Secretariat!

Total Vacancies
903 Posts
Job Rank
10th Grade
Application Fee
200 BDT

🏢 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম পদ সংখ্যা প্রতিষ্ঠানের নাম পদ সংখ্যা
রূপালী ব্যাংক পিএলসি ৪৭১টি অগ্রণী ব্যাংক পিএলসি ২৪০টি
বাংলাদেশ কৃষি ব্যাংক ৮০টি কর্মসংস্থান ব্যাংক ৩৯টি
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৩২টি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ২০টি
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ১১টি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ০৫টি
বেসিক ব্যাংক পিএলসি ০২টি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ০২টি
প্রবাসী কল্যাণ ব্যাংক ১টি সর্বমোট শূন্য পদ = ৯০৩টি

✔ শিক্ষাগত যোগ্যতা (Academic Requirements)

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
  • মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান (SSC) এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২ (দুই) টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
  • গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।
  • শিক্ষাজীবনের কোনো পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

✔ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

  • Job ID Number: আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে 26101 ব্যবহার করতে হবে।
  • বয়সসীমা: ০১/০৪/২০২৬ তারিখে সকল সাধারণ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
  • বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০ -- ৫৩,০৬০/- টাকা স্কেল এবং তৎসহ নিয়মানuযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
  • নির্বাচনী পরীক্ষা: প্রার্থীদের প্রাথমিক নির্বাচনী (MCQ), লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে।

📊 জিপিএ/সিজিপিএ এর সমতুল্য বিভাগ নির্ধারণ নীতিমালা

এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ক্ষেত্রে
অর্জিত জিপিএ (GPA) সমতুল্য শ্রেণি/বিভাগ
জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব প্রথম বিভাগ
জিপিএ ২.০০ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম দ্বিতীয় বিভাগ
অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে
৫.০০ পয়েন্ট স্কেলে ৪.০০ পয়েন্ট স্কেলে সমতুল্য শ্রেণি/বিভাগ
৩.৭৫ বা তদূর্ধ্ব ৩.০০ বা তদূর্ধ্ব প্রথম বিভাগ/শ্রেণি
২.৮১৩ বা তদূর্ধ্ব কিন্তু ৩.৭৫ এর কম ২.২৫ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম দ্বিতীয় বিভাগ/শ্রেণি

⏰ গুরুত্বপূর্ণ সময়সূচী

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২১ মে ২০২৬
আবেদন দাখিলের শেষ তারিখ: ২১ জুন ২০২৬ (রাত ১১:৫৯ টা)
ফি প্রদান ও ভেরিফিকেশনের শেষ সময়: ২৩ জুন ২০২৬ (রাত ১১:৫৯ টা)

💼 ফি প্রদান ও ট্র্যাকিং পেজ সংক্রান্ত

ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস 'রকেট' এর "Bill Pay" অপশন (Biller ID: 499) ব্যবহার করে অফেরতযোগ্য ২০০/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে। সকল প্রার্থীকেই (অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীসহ) প্রথমে ২০০/- টাকা প্রদান করতে হবে। অনগ্রসর প্রার্থীরা পরবর্তীতে ভেরিফিকেশন সাপেক্ষে ১৫০/- টাকা রকেট একাউন্টে ফেরত পাবেন। ফি প্রদানের পর অবশ্যই Payment Verify সম্পন্ন করে Tracking Page সংরক্ষণ করতে হবে।

📌 ছবি, স্বাক্ষর ও পছন্দক্রম সংক্রান্ত সতর্কতা: অনলাইন নিবন্ধনের সময় সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত সদ্য তোলা রঙিন ছবি (600x600 pixel, max 100 KB) এবং সাদা কাগজে কালো কালিতে প্রার্থীর স্পষ্ট স্বাক্ষর (300x80 pixel, max 60 KB) আপলোড করতে হবে। আবেদনের সময় নির্ধারিত প্রতিষ্ঠানের পছন্দক্রম (Institution Preference) অত্যন্ত সতর্কতার সাথে নির্বাচন করতে হবে, কারণ আবেদন দাখিলের পর এটি কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র সরাসরি বাতিল করা হবে।

Application Submission Panel

📅 Application Deadline: 21 June 2026

Clicking the button above will securely redirect you to the official e-recruitment system page managed directly by Bangladesh Bank.

⚠️ সতর্কতা

আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তবে কোনো প্রতিষ্ঠান, সংস্থা বা নিয়োগকর্তার সঙ্গে BD Job Corner-এর কোনো স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক নেই।

নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করে, প্রতারণামূলক আচরণ করে, ভুয়া তথ্য প্রদান করে, অথবা শারীরিক, মানসিক কিংবা অন্য কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে অনুগ্রহ করে তা এড়িয়ে চলুন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন।

চাকরির জন্য আবেদন করার আগে প্রতিষ্ঠানের তথ্য, নিয়োগ বিজ্ঞপ্তি এবং যোগাযোগের মাধ্যম যথাযথভাবে যাচাই করে নিন। আপনার সচেতনতাই আপনাকে নিরাপদ রাখবে।

Post a Comment

0 Comments