Ministry of Food Job Circular 2026

বাংলাদেশ খাদ্য মন্ত্রনালয় এর নিয়োগ বিজ্ঞপ্তি

খাদ্য মন্ত্রনালয় মুদ্রাক্ষরিক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, খাদ্য মন্ত্রণালয় (অভ্যন্তরীণ প্রশাসন-১ শাখা) কর্তৃক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর অধীনে নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।

পদ, গ্রেড ও বিস্তারিত
পদের নাম ও গ্রেড পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা
১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
গ্রেড-১৩ (বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-)
০২ জন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা।
২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
গ্রেড-১৬ (বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-)
০১ জন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৩. অফিস সহায়ক
গ্রেড-২০ (বেতন স্কেল: ৮,২৫০০-২০,০১০/-)
১৫ জন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের শর্তাবলী
  • বয়সসীমা: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।
  • আবেদন পদ্ধতি: সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।
  • অনলাইন ফি জমা: টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি ও সার্ভিস চার্জসহ নির্ধারিত নিয়ম মেনে এসএমএস প্রেরণ করতে হবে।
  • বিস্তারিত নিম্নোক্ত বিজ্ঞপ্তিতে
Ministry of Food job Details

আবেদন শুরুর তারিখ

০৪ জুন ২০২৬, সকাল ১০:০০ টা

আবেদনের শেষ তারিখ

২৮ জুন ২০২৬, বিকাল ০৫:০০ টা

Visit Website Apply Now

⚠️ সতর্কতা

আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তবে কোনো প্রতিষ্ঠান, সংস্থা বা নিয়োগকর্তার সঙ্গে BD Job Corner-এর কোনো স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক নেই।

নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করে, প্রতারণামূলক আচরণ করে, ভুয়া তথ্য প্রদান করে, অথবা শারীরিক, মানসিক কিংবা অন্য কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে অনুগ্রহ করে তা এড়িয়ে চলুন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন।

চাকরির জন্য আবেদন করার আগে প্রতিষ্ঠানের তথ্য, নিয়োগ বিজ্ঞপ্তি এবং যোগাযোগের মাধ্যম যথাযথভাবে যাচাই করে নিন। আপনার সচেতনতাই আপনাকে নিরাপদ রাখবে।

Post a Comment

0 Comments